অটিজমের জন্য দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিজমে আক্রান্ত ছয় বছর বয়সী শিশুকে কাঁধে নিয়ে দৌড়াচ্ছেন আলতাফ হোসেন। তিনি একজন বেসরকারি ব্যাংক কর্মকর্তা। গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে নগরের প্রবর্তক মোড়ে অনুষ্ঠিত ‘অটিজমের জন্য দৌড়’–এ অংশ নেন আলতাফ হোসেনের মতো অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাবকেরা।

‘রান ফর অটিজম’ শিরোনামে এই দৌড়ের আয়োজন করে সেহের অটিজম সেন্টার। সেহের অটিজম সেন্টারের নির্বাহী পরিচালক তাবাসসুম জেরিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, রোটারি ক্লাব মেরিন সিটি চিটাগাং–এর সভাপতি আসিফ আহমেদ ও প্রকৌশলী শাকিল খান। নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় বেলুন উড়িয়ে এই দৌড়ের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবীবুর রহমান। অটিজম বিষয়ে গণসচেতনতা সৃষ্টির জন্য এ ধরনের দৌড়ের আয়োজন প্রয়োজন বলেও এ সময় মন্তব্য করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় অটিজমের জন্য দৌড়। এতে ৩৫ জন অটিজম আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশ নেন। এ ছাড়া চট্টগ্রাম বন্ধুসভা, চন্দনাইশ ছাত্র সমিতির মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন। অটিজমের জন্য দৌড়টি নগরের প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে হিলভিউ আবাসিক এলাকার ২ নম্বর সড়কে অবস্থিত সেহের অটিজম সেন্টারে গিয়ে শেষ হয়।