অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের সেমিনার অনুষ্ঠিত
দেশে অগ্নিদুর্ঘটনার অন্যতম কারণ বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট)। নিম্ন মানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণেই দেশে প্রতিবছর অগ্নিদুর্ঘটনায় শত শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। অথচ উন্নত মানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব। বিষয়টি বিবেচনায় এনেই আন্তর্জাতিক মানের বৈদ্যুতিক সরঞ্জাম বাজারজাত করে আসছে অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস লিমিটেড। জাপানের ফুজি ইলেকট্রিক কোম্পানির এসব যন্ত্রপাতি সম্পর্কে অবহিত করতে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় একটি হোটেলে অটোমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্ট্রোলস লিমিটেডের উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিল্পপতি, শিল্পোদ্যোক্তা, কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে সেমিনারের আয়োজন করে। সেমিনারে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, ফুজি জাপানের প্রেসিডেন্ট কেইসুকি ওগাওয়া, ওভারসিজ সেলস ম্যানেজার গেরি লি, কারিগরি বিশেষজ্ঞ তাকেশি ইমুরা ও তান কিম সুন। অনুষ্ঠানে তাকেশি ইমুরা ও তান কিম সুন ফুজির বিভিন্ন পণ্যের ভিডিওচিত্র প্রদর্শন করেন। বিজ্ঞপ্তি।