অটোয়ায় বাংলা গানের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ সেপ্টেম্বর রোববার কানাডার অটোয়ায় বিআইপিএসের উদ্যোগে বাংলা গানের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৈলাস মিত্তাল থিয়েটারে (কার্লটন বিশ্ববিদ্যালয়, ১১২৫ কর্নেল বাই ড্রাইভ) অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।
সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অকালপ্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছেলে প্রতীক হাসান। বাদ্যযন্ত্রে থাকবেন লিটন ডি কস্তা, মেহেদী ফারুক, অজয় ও হোসেইন।
সংগীতানুষ্ঠানে অটোয়াপ্রবাসী সবাইকে সবান্ধব ও সপরিবারে আমন্ত্রণ। প্রবেশপত্রের জন্য যোগাযোগ করুন: অরুন কুমার সরকার (৬১৩-৮২৯-১৮৫২), সুলতানা শিরীন সাজি (৬১৩-৪২২-১২৭৪), অং সুই থোয়াই (৬১৩-২৬২-৮৯৭৮)

দেওয়ান শাহীন চৌধুরী
অটোয়া, কানাডা