অটোরিকশার ধর্মঘট যে যা ভাবছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উবার, পাঠাওসহ অ্যাপভিত্তিক গণপরিবহনসেবা বন্ধসহ আট দফা দাবিতে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন। (সূত্র: প্রথমআলো, ২০ নভেম্বর ২০১৭) ধর্মঘটের ডাক দেওয়ায় সারা দেশে আজ থেকে ৪৮ ঘণ্টা সিএনজিচালিত অটোরিকশা চলবে না। যানবাহনের মধ্যেও এর প্রভাব পড়েছে। তাদের কথোপকথন তুলে ধরলেন হুমায়ূনহানিফ, এঁকেছেনশিখা

মালিকেরা ধর্মঘটের ডাক দিছে। আমরা পুরাপুরি বন্ধ হইয়া গেলে কই যাবি?

আরে ব্যাটা, গেলে তো রাস্তাতেই যামু। কিন্তু সেই উপায় তো নাই। গ্যারেজ ছাড়া আর কোনো গন্তব্য দেখতাছি না।

মন খারাপ কইরা বইসা আছস কেন? শরীর খারাপ নাকি?

আর শরীর খারাপ! তগো তো চিন্তা নাই, আমগো মালিকে কইছে টিইকা থাকতে না পারলে আমারে ছাইড়া রিকশা ধরব। মানসম্মান মনে হয় পুরাই গেল!

‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’ বাচ্চারা, ডারউইনের এই উক্তিটার একটা উদাহরণ দাও তো।

টিকে থাকতে হলে অ্যাপে সিএনজিচালিত অটোরিকশা চালাতে হবে।

ছেলে কেমন?

ছেলে এক শ পার্সেন্ট ভালো, শুধু ব্যবহারটা একটু

সিএনজির মতো।

সিএনজিডা খুইলা একটা হেলপার লইয়া আমগো লগে নাইমা পড়। কামাই মন্দ না।

সময় খারাপ গেলে ঠেলাগাড়িও

উপদেশ দেয়!