অণু বিজ্ঞান কল্পগল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* হলোগ্রাফিক স্ক্রিনের দৃশ্যটা দেখেই ড. এলিয়ানা মনে মনে বললেন, ‘কক্ষপথে ওটা কী...আরে, এটা তো সেই ছেলেটা, যে কয়েক শ বছর ধরে আমার পেছনে পেছনে ঘুরছে।’ বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে স্ক্রিনটা অফ করে দিলেন তিনি, ‘দেখি, ঘুরুক আরও কিছু দিন।’

.
.

* সবাই বলে, পৃথিবী বদলে গেছে। অথচ গতকালও তো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছে রোবট লিগ ও রোবট দল; পৃথিবী বদলাবে না।
* লাইসেন্স দেখার নাম করে স্পেসট্রাফিক রোবট যখন স্পেসশিপ পাইলটের কাছ থেকে অর্থ হাতিয়ে নিল, তখনই ডাক্তার নিশ্চিত হয়ে গেলেন যে রোবটটি মানসিক রোগে আক্রান্ত।

.
.

* বহু বছর পর বিজ্ঞানীরা বুঝতে পারলেন, অর্থনীতি, বিজ্ঞান, গণিতের নানা সূত্রে ভরা যে কাঠের টুকরাটি নিয়ে তাঁরা গবেষণা করছেন, এতকাল, তাতে কোনো গুপ্তসংকেত নেই; এটা আসলে পৃথিবীরই কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানের
বেঞ্চের অংশবিশেষ।
* চললাম বাপের বাড়ি—বলেই মঙ্গলগ্রহ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিল কুলসুম।