অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হানাহানিতে
বছরের শেষটা
থমকে গেল
আমাদের দেশটা।

দেশটা চলছিল ঠিকই
ভাই-বোন-দাদা
রাজনীতিবিদেরা
দিলে তাতে বাধা।

পাবলিক বেঁচে ছিল ঠিকই
ভরা ছিল মায়েদের কোল
বেতাল পলিটিকস এসে
গায়ে গায়ে দিল পেট্রল!

রাজনীতি পচে গেল
ভীষণ ময়লা
মানুষ পুড়িয়ে মারে
করে কয়লা।