প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমকিতে আর
ডরায় না কেউ
মরা গাঙে
ওঠে না ঢেউ!
বিফল হলে
হুমকি–ধামকি
থাকে বলুন
তাহার দাম কী?
ডানে–বাঁয়ে হুমকি
নানা জনে ধমকায়
কোনো কোনো হুমকি
বড্ড পিলে চমকায়!
হুমকি এসএমএসে
হুমকি টেলিফোনে
আমরা সবাই রাজা
কে কার কথা শোনে।
দুই দলেরই
হুমকি পাল্টাপাল্টি
আসছে কুমির
বন্ধ করো খালটি।
জনগণ নিশ্চুপ
নেতাদের পোয়াবারো
দেয় যদি হুমকি
বাজিবেই সোয়া বারো।