অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

১.
মামলা ছিল
মামলা আছে
মামলা খাইছে
বোয়াল মাছে!
২.
অনেক আছে
মামলাবাজ
মামলা দেওয়াই
তাদের কাজ!
৩.
ইচ্ছা হইছে
দিলাম মামলা
পারলে এখন
তোরা সামলা!
৪.
মাথার ওপর
ঝুলছে মামলা
ক্যামনে করি
আমরা হামলা!
৫.
মামলা দিয়া
ফেলছি বাটে
তাই তারা নাই
মাঠে–ঘাটে।

৬.
মামলা দিলাম
হালুয়া টাইট
ক্যামনে করবা
এখন ফাইট?