অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের দামের ভার
জনগণের কান্ধে
দুই চুলার রান্না
এক চুলাতে রান্ধে!

দাম বেড়েছে গ্যাসের
কী হবে এই দ্যাশের!

আগে ছিল দুই চুলা
এখন হইল এক চুলা
তাই দেখি গৃহিণীর
প্রতিদিনই গালফুলা।

বেড়ে যাবে গাড়িভাড়া
উপায় নেইকো হাঁটা ছাড়া
হাঁটলে হবে শরীর ভালো
তাই তাহারা দাম বাড়াল!