অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্ধরা সব নেতা হয় দেশ চালানো সহজ নয়।  দেশের বাজছে বারোটা মন্ত্রীরা খায় পরোটা। প্রেমে পড়লে সমান সমান বিয়ের পরে সব অসমান। কাগজ গেল দিস্তা দিস্তা তবু শুকায় আমার তিস্তা। ইচ্ছা করে দেশটা নিজেই চালাই দূর হয়ে যাক সকল আপদ বালাই। বিদেশে আয় ডাকছে মামাআমি যে গাইসা রে গা মা।তুমি ঘুমাও আমি বসে জাগি প্রেম বলে তাড়াতাড়ি ভাগি!  নিজের দোষটা পরের ঘাড়ে রাখি আমরা সবাই নিরাপদে থাকি। মনের ভিতর নানা ময়লা-কালি শরীর ভরে সুগন্ধ দিই ঢালি।  তোমাকে পারি না এড়াতে তবু আসো কেন বেড়াতে!