অণুকাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১.

একজন শিল

একজন পাটা

পাবলিক আজ

মসলা বাটা!

২.

শিল বলে বাম

পাটা বলে ডাইনে

শিল বলে খাই

পাটা বলে খাইনে।

৩.

শোনে না কেউ

কারও কথা

দুজনারই

মোটা মাথা!

৪.

শালিক বলে

চড়াই

শুধু ক্ষমতার

লড়াই!

৫.

রাজনীতির নামে

পুড়ছে মানুষ

শিল ও পাটার

নেই কোনো হুঁশ।

৬.

যন্ত্রণাকাতর

কোটি জনগণ

তবু তাহাদের

গলছে না তো মন!

৭.

পাওয়ারে যায়

লাশের ওপর দিয়া

কেমন নেতা

কেমন তাদের হিয়া।

৮.

ভোটাররা সব

বুঝে গেছে ফাঁকি

ভোট দেবে না

রেখে দেবে বাকি!

৯.

আমজনতা

দিচ্ছে অভিশাপ

ক্ষমা নাইকো

চাইলে পরে মাফ।

১০.

পিচঢালা পথ

রক্তে লাল

খুন ছাড়া হোক

আগামীকাল!