খবর: স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে বিকৃত করে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর অভিযোগে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে গ্রেপ্তারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বিস্মিত হয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম মামলা দায়েরকারী ব্যক্তি সম্পর্কে বলেন, ‘এই লোক পাঁচ বছর আগেও আওয়ামী লীগে ছিল না। দলের ভেতরে ঢুকে পড়া এই অতি উৎসাহীরাই এই কাণ্ড ঘটিয়েছে, এই চাটুকারেরাই আমাদের ক্ষতি করছে।’
(সূত্র: প্রথম আলো, ২১ জুলাই ২০১৭)

উগান্ডার রাজধানীর নাম কী, বল।
জানি না, স্যার!
স্যার, বাবু তো উত্তর পারে নাই, ওর জন্য বেত নিয়া আসি?
হ্যাঁ, নিয়া আয়; তবে ওর জন্য না, তোর জন্য।

ভাই, আপনার চুলের কাটটা কিন্তু সেই হইছে!
সব জায়গায় খালি চাটুকারিতা! আমি নিজে এই ছঁাট দিছি নাকি? নাপিতে ভুল কইরা সব চুল ফালায় দিছে।
কন কী ভাই! হুকুম দেন খালি, নাপিত ব্যাটার সব চুল ফালায় দিয়া আসি।
চামচামিটা কম কর। নাইলে তোর মাথার চুলই ফালায়া দিমু কইলাম!

তোমার যেকোনো সমস্যা হইলে খালি আমারে বলবা।
আমার বড় সমস্যা হলো আ...
কী বললা, আলমগীর? দাঁড়াও, আজকে ওর ঠ্যাং ভাইঙা হাতে যদি না ধরাইছি...
ভাইয়া, আমি আলমগীরের কথা বলিনি; আমি বলতে চেয়েছি, আমার বড় সমস্যা হলো আপনি।

বস, জাকিরে কইল, আপনার নাকি পায়া ভারী হইয়া গেছে! কত্ত বড় কথা! অর্ডার দিলে ওরে সাইজ করি।
ও ঠিকই বলছে, তুমি শুনতে ভুল করছ। আমি বলছি, আমার পা দুইটা ভারী হইয়া গেছে। এত চাটুকারিতা কইরো না। নিজের চরকায় তেল দাও।