অতি চঞ্চল, অমনোযোগী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কোনো শিশু অতি চঞ্চল, অমনোযোগী। মনোরোগবিদেরা বলছেন, এরা অস্থির, খুব দুষ্টু, কোনো কিছুতে বেশিক্ষণ মনোযোগ রাখতে পারে না। তারা এডিএইচডি রোগে আক্রান্ত শিশু।
কিন্তু গবেষকেরা বলছেন, কেবল শিশুরা নয়, কোনো কোনো বয়স্ক ব্যক্তিও এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। এমন হতে পারে যে শিশুকালের সমস্যাটিই বেশি বয়সেও থাকে। কিংবা বয়সকালে নতুন করে এ সমস্যা দেখা দিয়েছে। তবে বয়স্ক ব্যক্তিদের উপসর্গ একটু অন্য রকম হতে পারে। ক্রমাগত ব্যর্থতা, দোদুল্যমান ব্যক্তিত্ব, মনোযোগ ধরে রাখতে সমস্যা ও অস্থিরতা হতে পারে এ সমস্যার লক্ষণ। গাড়ি চালাতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলা, গালাগাল করা বা বারবার দুর্ঘটনার শিকার হওয়া একটি গুরুত্বপূর্ণ উপসর্গ হতে পারে।
এ ক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, কর্মক্ষেত্র ও পরিবারে অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে না পারা এবং নিজের কাজে যথাযথ মনোনিবেশ না করতে পারাকে গুরুত্ব দিন। এডিএইচডিতে মস্তিষ্কের মনোযোগ নিয়ন্ত্রক এলাকায় নিউরোট্রান্সমিটারের ভারসাম্য বিনষ্ট হয়। তবে বয়স্ক ব্যক্তিদের এ সমস্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে বিষণ্নতা, হরমোনাল সমস্যাসহ নানা কিছু। তাই প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নেওয়াই ভালো। সূত্র: ওয়েবমেড|