অতিথি পাখির রাজ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে অতিথি পাখি দেখার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করে অতিথি পাখি দেখার

২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা অতিথি পাখি দেখার আয়োজন করে। ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার ৭০ জন বন্ধু এ আয়োজনে অংশ নেন।
সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়ামঞ্চে বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হন। সেখান থেকে পরিবহন চত্বরের পাশে একটি লেকের ধারে চলে যান বন্ধুরা। বিভিন্ন প্রজাতির পাখির আনাগোনা ছিল লেকগুলোতে। প্রায় শতাধিক প্রজাতির অতিথি পাখির মধ্যে প্রথমেই বন্ধুদের নজর কাড়ে সরালি, জলপিপি, পিনটেইল, পচার্ড, নাকতা, চিতাটুপি, গার্গেনি, ছোট লালমুড়ি, বামুনিয়া, প্যারাডাইস ডাক, কোম্বাকসহ আরও অনেক পাখি। বন্ধুরা একে একে দেখতে থাকেন পাখিদের বিভিন্ন ‘হটস্পট’। পাখি দেখা শেষ করার পর বন্ধুরা ফিরে যান সপ্তম ছায়ামঞ্চে।
দুপুরের প্রীতিভোজ শেষ করার পর শুরু হয় সাংস্কৃতিকপর্ব। পুরো আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, পল্লবী, যাত্রাবাড়ী ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সদস্যরা।