অতিরিক্ত পুলিশ কমিশনার যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারি রিকশায় অহরহ দুর্ঘটনা ঘটছে। উচ্চআদালতের নিষেধাজ্ঞার পরেও কীভাবে এসব যান চলাচলের সুযোগ পাচ্ছে?
এ প্রসঙ্গে নগরের ট্রাফিক বিভাগের সার্বিক দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘উচ্চআদালতের রায়ের কপি আমাদের হাতে পাওয়ার আগে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। রায়ের আগে মালিক সমিতি উচ্চআদালতে যে রিট করেছিল তা দেখিয়েই এখনো পর্যন্ত এসব রিকশা রাস্তায় চলাচল করছে।’
নাগরিকদের অভিযোগ, ব্যাটারি রিকশার চলাচল নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সময় ক্ষেপণ করছে। রিকশার চালক-মালিকেরা সে সুযোগটিই কাজে লাগাচ্ছেন। অভিযোগের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। কারণ পুলিশ প্রশাসন উচ্চআদালতের নির্দেশনা উপেক্ষা করে কোনো ব্যবস্থা নিতে পারে না। এ জন্যই যতক্ষণ পর্যন্ত না রিট খারিজের রায়ের কপি আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আদালতের আগের নির্দেশনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ারও সুযোগ নেই।’
ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে কী ধরনের শাস্তির বিধান রয়েছে? এ বিষয়ে তিনি বলেন, ‘মোটরযান আইনের আওতায় পড়ে না বলে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জরিমানা অথবা নির্দিষ্ট কোনো শাস্তি প্রদানের সুযোগ নেই। তাই আমরা রায়ের কপি পেলে শুধু রিকশাগুলো চলাচল বন্ধ করে নগর থেকে সরিয়ে দিতে পারব।’