অতীশ দীপঙ্কর সোসাইটির উত্সব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর মধ্যম মাদার্শার অতীশ দীপঙ্কর সোসাইটির ১৮ বছর পূর্তি উত্সব গত ৩০ জানুয়ারি মাদার্শা সর্বজনীন বৌদ্ধবিহারে আলোচনা সভা অধ্যাপক বনশ্রী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধিত অতিথি ছিলেন ধর্মসেন মহাস্থবির ও এস ধর্মপাল মহাথের। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন রতনশ্রী মহাথের, বিদর্শনাচার্য নন্দ বংশ থের, বিকিরণ প্রসাদ বড়ুয়া, অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, শ্রীমান বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী ও প্রীতি বড়ুয়া। বক্তব্য দেন সুপাল বংশ ভিক্ষু, বিনয় বংশ ভিক্ষু, নিখিল বড়ুয়া, শিমুল বড়ুয়া, সনত্ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।