অদিতি সংগীত নিকেতনের বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদিতি সংগীত নিকেতনের বসন্ত উত্সবে নাচ পরিবেশন করে শিশুশিল্পীরা । প্রথম আলো
অদিতি সংগীত নিকেতনের বসন্ত উত্সবে নাচ পরিবেশন করে শিশুশিল্পীরা । প্রথম আলো

উত্তর কাট্টলীর সংগীত প্রতিষ্ঠান অদিতি সংগীত নিকেতনের ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বসন্ত উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। দাশ বাড়ি মাঠ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আই এর বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ।
উদ্বোধনের পর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর চিত্রাঙ্কন প্রর্দশনীর উদ্বোধন করেন কাউন্সিলর নেছার উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাষা বিজ্ঞানী মনিরুজ্জামান। কনকেশ ভট্টাচার্যের সভাপতিত্বে টুনটু দাশের পরিচালনায় অনুষ্ঠানে সংগীতে অবদানের জন্য শিল্পী আবদুর রহিমকে সংবর্ধিত করা হয়। এরপর স্মরণিকা সুরশৈলীর মোড়ক উম্মোচন করা হয়। তিন দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল স্মরণিকা প্রকাশ, পুনর্মিলনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সনদপত্র বিতরণ, সংবর্ধনা প্রদান, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অদিতির শিল্পীরা ছাড়াও আঞ্চলিক গানের শিল্পী প্রেমসুন্দর বৈষ্ণব, ফালগুনী ও আবদুর রহিম সংগীত পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।