
অদিত একই সঙ্গে সংগীতশিল্পী, সংগীত পরিচালক ও চলচ্চিত্র প্রযোজক। বাবা সাইদুর রহমান, আইনজীবী ও চলচ্চিত্র প্রযোজক। আজ থাকছে এই বাবা-ছেলের পছন্দ-অপছন্দের কথা।
১. যাঁর মধুর কণ্ঠে মুগ্ধ হই...
অদিত: কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।
বাবা: সাবিনা, রুনা ও আমার ছেলে অদিত ও মেয়ে দোলার গানে।
২. যে পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি...
অদিত: শার্ট।
বাবা: প্যান্ট-শার্ট, পাঞ্জাবি।
৩. যে গান সব সময় গুনগুনিয়ে গাই...
অদিত: সব কটা জানালা খুলে দাও না, মধু মালতি।
বাবা: কেউ কোনোদিন আমারে তো কথা দিলো না।
৪. একে অপরের যে গুণটি খুবই পছন্দ
করেন...
অদিত: বাবার প্রতিটা গুণই খুব পছন্দের।
বাবা: ওযা করে সততার সঙ্গে করে এবং খুব নিষ্ঠার সঙ্গে করে।
৫. প্রিয় বই...
অদিত: ছোটবেলা থেকে বাবা বই পড়ার জন্য প্রচুর চাপ দিতেন। কিন্তু বই পড়া হয়ে ওঠেনি।
বাবা: রবীন্দ্রনাথের শেষের কবিতা।
৬. প্রিয় বাংলা চলচ্চিত্র...
অদিত: মাটির ময়না
বাবা: ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত মহম্মদ হান্নানের রাই বিনোদিনী।
৭. যাঁর অভিনয় দেখে মুগ্ধ হই...
অদিত: হুমায়ুন ফরীদি ও এ টি এম শামসুজ্জামান।
বাবা: হুমায়ুন ফরীদি ও সুবর্ণা মোস্তফা।
৮. যে স্থানে বারবার ফিরে যেতে মনে চায়...
অদিত: কক্সবাজার।
বাবা: আমারও কক্সবাজার।
সাক্ষাৎকার: আহসান মাহমুদ