নানা আয়োজনে নগর ও জেলায় পালিত হয়েছে মহান মে দিবস। কর্মসূচিতে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকেরা আজও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। কর্মক্ষেত্রে নেই নিরাপদ পরিবেশ। তাই ন্যায্য মজুরি নিশ্চিত করে অধিকার আদায়ে মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
মহানগর শ্রমিক লীগ: মহান মে দিবস উপলক্ষে মহানগর শ্রমিক লীগের জনসভা লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহাগনর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মাটি শ্রমিক শ্রেণীর রক্তে রঞ্জিত। স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনতে একাত্তরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি অস্ত্রবাহী সোয়াত জাহাজকে অবরোধ করে তাঁরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। যারা শ্রমিক শ্রেণীর পেটে লাথি মারতে চায়, তারা জাতীয় বেইমান।
জনসভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। মহানগর শ্রমিক লীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাহবুবুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, মহানগর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম রশিদ, শ্রম সম্পাদক আবদুল আহাদ, সদস্য কামাল উদ্দিন আহম্মদ, আমিন জুট মিল শিল্পাঞ্চলের সভাপতি মহব্বত আলী খান, নাসিরাবাদ শিল্পাঞ্চলের সভাপতি মো. হাসান চৌধুরী, কালুরঘাট শিল্পাঞ্চলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পতেঙ্গা হালিশহর শিল্পাঞ্চলের সভাপতি মো. ইউনুচ, পাহাড়তলী ফৌজদারহাট শিল্পাঞ্চলের সভাপতি শফি বাঙালি প্রমুখ।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন: সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ ও ওয়াজ বোর্ড বাস্তবায়নসহ ন্যায্য পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। মহান মে দিবসের সমাবেশে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে বক্তারা বলেন, ১২৭ বছর আগে আট ঘণ্টা কাজের দাবিতে যে লড়াইয়ের সূচনা হয়েছিল, আজও তা অব্যাহত আছে। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি এজাজ ইউসুফী। বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। ।
উপস্থিত ছিলেন বিএফইউজের সদস্য দিদারুল আলম, মোহাম্মদ ফারুক, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, অর্থ সম্পাদক আফসার মাহফুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য রাশেদ মাহমুদ, প্রতিনিধি ইউনিট প্রধান সমীর বড়ুয়া প্রমুখ। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
মহানগর মহিলা লীগ: মে দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সভানেত্রীর চশমাহিলের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেগম হাসিনা মহিউদ্দিন। তিনি বলেন, নারীরা এই সমাজের অন্যতম চালিকাশক্তি। দেশের প্রধান অর্থনীতির খাত গার্মেন্টস শিল্পকে গতিশীল রেখেছে নারী সমাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাহিদা আক্তার, আফরোজা কালাম, ফেরদৌস আরা, নিলু নাগ, সায়রা বানু, ফাতেমা আক্তার, নবুয়াত আরা, মালেকা চৌধুরী, মমতাজ খান, হোসনে আরা বেগম, শেলী বড়ুয়া, জাহানারা বেগম, অনিমা কালাম, রওশনা আরা বেগম প্রমুখ।
দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট: বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে পটিয়ার কার্যালয়ে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি আহমদ হোসেন। বক্তব্য দেন এম এ মাবুদ, গাজী মঞ্জুরুল করিম, আবুল মনসুর, মুহাম্মদ আবুল হোসাইন, হাফেজ আহমদ, আলী হোসাইন, কাজী নুরুল আবসার, আহমদ হালিমী, কাজী মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিকী, কাজী শাকের আহমদ. জাহাঙ্গীর আলম, আতাউল মোস্তফা, কাজী বদিউর রহমান, সিরাজুল ইসলাম প্রমুখ।