অধুনা-দ্য প্যালেস টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অধুনা-দ্য প্যালেস টি-টোয়েন্টি ক্রিকেট কুইজ’-এর তিন পর্বের লটারির ড্র-এ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটার জেসী ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। এ সময় উপস্থিত ছিলেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের হেড অব সেলস সৈয়দ ইয়ামিনুল হক ও প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশনের উপমহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ। তিন পর্বের বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়।