অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার স্মরণসভায় অতিথিরা
অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার স্মরণসভায় অতিথিরা

অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়ার স্মরণসভা ১৬ মে নগরের বৌদ্ধমন্দির সড়কের ফুলকি এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ ও ড. বিকিরণ-অধ্যক্ষ প্রীতিকণা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্মরণসভা উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত। উদ্বোধক ছিলেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া।
মিথিলা চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে মঙ্গলাচরণ করেন ভদন্ত সুনন্দ ভিক্ষু। শোকসংগীত পরিবেশন করেন শিল্পী স্বপ্নীল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজের মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া। প্রয়াতের সংক্ষিপ্ত জীবন পরিচিতি পাঠ করেন ফাউন্ডেশনের মহাসচিব এস এম আবুল ফজল। এরপর অতিথিরা অধ্যক্ষ প্রীতিকণা বড়ুয়া স্মারকের মোড়ক উন্মোচন করেন। বক্তব্য দেন মো. শাহ্ আলম, রীতা দত্ত, সত্যব্রত বড়ুয়া, সনজীব বড়ুয়া, সুব্রত বরণ বড়ুয়া, মীরা মুৎসুদ্দী, মৃদুল কান্তি চৌধুরী, ডি কে দাশ, স্বপন সেন, পরিতোষ কুমার বড়ুয়া প্রমুখ। এ ছাড়া সভায় প্রীতিকণা বড়ুয়ার স্বামী শিক্ষাবিদ ড. বিকিরণ বড়ুয়া ও কনিষ্ঠ মেয়ে প্রকৌশলী সৌরণী বড়ুয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।