অধ্যক্ষ শান্তিময় খাস্তগীর গোল্ডকাপ টুর্নামেন্ট
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কানুনগোপাড়া আশুতোষ কলেজের শহীদ অধ্যক্ষ শান্তিময় খাস্তগীর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কলেজমাঠে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে শহীদ দীলিপ সংসদ চ্যাম্পিয়ন হয়। দুদলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা গোলশূন্য ড্র হয়। শেষে ট্রাইব্রেকারে শহীদ দীলিপ সংসদ ২-১ গোলের ব্যবধানে ইমাম হোসেন (র.) স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম আবুল কালাম। কধুরখীল জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ পার্থ প্রতিম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, পোপাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম জসিম, সাবেক চেয়ারম্যান আহমদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জাকারিয়া, দেলোয়ার হোসেন হাসান প্রমুখ। অনুষ্ঠানে সাবেক দুই কৃতী ফুটবলার সান্ত লাল হরি দাশ ও নুর মোহাম্মদ চৌধুরীকে সম্মাননা জানানো হয়।