অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ১১ আগস্ট অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য সৈয়দ সাহাব উদ্দিন মাহমুদ, সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বুলবুল ও কলেজ পরিচালনা কমিটির সদস্য ফয়সাল চৌধুরী। বক্তব্য দেন পদ্মলোচন বড়ুয়া, শামশুল হুদা, ইন্দ্রজিৎ বড়ুয়া, মুজিবুল হক প্রমুখ।