অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
চট্টগ্রাম একাডেমির অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৪ ঘোষণা করা হয়েছে। এবার পুরস্কার পাচ্ছেন রফিকুর রশীদ ও সুজন বড়ুয়া। ২০ জানুয়ারি অনুষ্ঠিত একাডেমির পরিচালনা পরিষদের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকায় চট্টগ্রাম সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। পরিচালক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন নেছার আহমদ, আনোয়ারা আলম, দীপক বড়ুয়া, রীতা দত্ত, জিন্নাহ চৌধুরী, বিপুল বড়ুয়া, ফজল হোসেন, রহমান হাবীব, অরুণ শীলপ প্রমুখ।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সভায় একাডেমি জীবন সদস্য ও সাধারণ সদস্য থেকে পরিচালনা পরিষদের প্রতিনিধি নির্বাচন আগামী ৬ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।