অধ্যাপক মোশাররফ আদর্শ শিক্ষক ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির উদ্যোগে ২০ আগস্ট বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সিরাজুল হক আনছারীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন রাশেদ মনোয়ার। সভায় সমাজবিজ্ঞানী অনুপম সেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘মোশাররফ একজন আদর্শ শিক্ষক, রবীন্দ্রনাথের কবিতাপ্রেমী ও সাদামনের মানুষ ছিলেন। তিনি অপরিসীম মাধুর্যে জ্ঞানের জীবন ও রসের সৌরভ ছাত্র-শিক্ষক সবার মাঝে বিলিয়েছেন। জীবন-রসিক এ মানুষটি হারিয়ে সমাজবিজ্ঞানের সবাই জ্ঞানের সৌরভ হতে বঞ্চিত হলাম।’ আলোচনা করেন অধ্যাপক এ এফ ইমাম আলী, এ এইচ জি কুদ্দুস, ইফতেখার উদ্দিন চৌধুরী, গাজী সালেহ্উদ্দিন, ওবায়দুল করিম, ইন্দ্রজিৎ কুণ্ডু, খোরশেদ আলম, উপজেলা চেয়ারম্যান মো. গিয়াসউদ্দিন, রোকসানা ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।