অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৫’ ঘোষণা করা হয়েছে। এবার পদ্য বিভাগে কাজে হব বড় গ্রন্থের জন্য আখতার হুসেন ও গদ্য বিভাগে জলপাই রঙের গ্রেনেড-এর মানজুর মুহাম্মদ এ পুরস্কার পাচ্ছেন। ২৬ জানুয়ারি চট্টগ্রাম একাডেমি পরিচালনা পরিষদের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকায় চট্টগ্রাম সমিতি-ঢাকা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। বিজ্ঞপ্তি।