অনগ্রসরদের জন্য সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইউডব্লিউ সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়। আবাসনসুবিধা, চিকিৎসাসুবিধা, বই, ব্যবহারিক চার্জসহ সব ধরনের অর্থনৈতিক সাহায্য ছাড়া এখানে পড়তে খরচ হয় বছরে প্রায় ১০ হাজার মার্কিন ডলার। কিন্তু এখানে ৭০ শতাংশ শিক্ষার্থীই বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পান। শিক্ষার্থীর মেধা, পরিবারের অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক গুণাবলি অনুযায়ী তাঁরা সাহায্য পেয়ে থাকেন। তাই দরিদ্র কিংবা সুযোগ-সুবিধাবঞ্চিত যেকোনো মেধাবী ছাত্রীর আবেদনের সুযোগ আছে। তা ছাড়া অ্যাকসেস একাডেমি শুরুর মধ্য দিয়ে তিনি বিভিন্ন ফেলোশিপ সম্মাননা ও স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারেন। যেমন—শেরি ব্লেয়ার ফেলোশিপ, ভাইস চ্যান্সেলর বৃত্তি, গ্রামীণ ফেলো বৃত্তি ইত্যাদি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের যাতায়াতের খরচ বহন করা হয়। গবেষণা ও ফাইন আর্টসে আগ্রহী ছাত্রীদের জন্য রয়েছে অর্থনৈতিক সম্মাননা।