অনন্ত নক্ষত্রবীথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ নভেম্বর ২০১১। দেশ-বিদেশে হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপিত হলো। চারদিকে কত লেখালেখি! কত প্রচারণা! যার যেমন অনুভূতি, অভিজ্ঞতা প্রকাশ করছেন। কায়মনে তাঁর আরোগ্য লাভের প্রার্থনা করছি। তিনি আবার লিখবেন আমাদের জন্য। বইমেলা, দখিন হাওয়া, নুহাশ পল্লী কিংবা নেত্রকোনার কুতুবপুর গ্রাম আবার ঝলমল করে উঠবে। এতসব ভাবতে ভাবতে তাঁরই উপন্যাস অনন্ত নক্ষত্রবীথির সেই অতিপ্রাকৃত রহস্যময়তার কথা মনে পড়ে। কাহিনির নায়ক এক অদ্ভুত চক্রে মহাশূন্য থেকে বারবার পৃথিবীতে ফিরে আসেন। তার মানে কী? ওই উপন্যাসের মাধ্যমে তিনি কি পৃথিবীতে বারবার ফিরে আসতে চেয়েছেন? এটা কি তাঁর সুপ্ত বাসনা? নি উপন্যাসের চরিত্রগুলো তো তাদের স্বপ্নের জগ ৎটাকে সত্যি করতে পারত। তাদের অসাধারণ ইচ্ছাশক্তিই এই অসম্ভবকে সম্ভব করে তোলে। তিনি কি তাঁর ইচ্ছাশক্তি দিয়ে ক্যানসারকে জয় করতে পারবেন না? নিশ্চয়ই পারবেন।ফিহা সমীকরণ-এর মহাবিজ্ঞানী ফিহার কথাও মনে পড়ে। ওই উপন্যাসে হুমায়ূন আহমেদ জীবনতত্ত্বে পরিবর্তনের কথা বলেন। সময়কে অতিক্রম করতে চান। তাঁর মতে, সময় একটি মানবসৃষ্ট ধারণা মাত্র। ঘটনা-সম্পৃক্ততা দিয়ে সময়কে অতীত-বর্তমান-ভবিষ্য ৎ নামে সংজ্ঞায়িত করা হয়েছে। তোমাদের জন্য ভালোবাসা উপন্যাসেও তিনি সময়কে অতিক্রম করতে চেয়েছেন। বিজ্ঞানী ফিহা পৃথিবীর মহাসংকটে এক সমীকরণের মাধ্যমে পৃথিবী ও মানবজাতিকে রক্ষা করার চেষ্টায় ব্রতী। শেষ পর্যন্ত ফিহা ও তাঁর সঙ্গী-সাথিদের প্রচেষ্টা সফল হয়। প্রিয় লেখক, যদি সম্ভব হতো তাহলে আপনার জন্য এক ‘অমরত্ব সমীকরণ’ আবিষ্কার করতাম। যে সমীকরণে থাকত আপনার জরা-ব্যাধিমুক্ত এক অনন্ত জীবন। সম্প্রতি আপনি ক্যানসারের চিকি ৎসায় বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল করার কথা বলেছেন। আপনি নিশ্চয়ই পারবেন। দেশ-বিদেশের লাখো বাঙালি শুধু আহ্বানের অপেক্ষায়।প্রিয় হুমায়ূন আহমেদ, আপনি চিকি ৎসার্থে দেশ ছাড়ার আগে অনেক গুণীজন আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু কোনো হিমু-রূপা গিয়েছে কি না, জানি না। বাংলাদেশে লাখো লাখো হিমু আছে, আপনার কাছে তারা পৌঁছাতে পারে না। তাদের ভালোবাসার কথা জানাতে পারে না। যদি এমনটি হয়? আপনি যেদিন সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, সেদিন যদি শত শত তরুণ-তরুণী হলুদ পাঞ্জাবি গায়ে হিমু সেজে ফুল হাতে বিমানবন্দরে অপেক্ষা করতে থাকে? তারা যদি সমস্বরে আপনার উদ্দেশে গাইতে থাকে ‘ইউ আর দ্য জলি গুড ফেলো...’ সেই বিখ্যাত গানটি। আপনার কেমন লাগবে?একজন হিমু জানতে চেয়েছে, বাংলাদেশে মোট হিমুর সংখ্যা কত? রূপার সংখ্যা? আমার তো মনে হয়, ঘরে ঘরে আছে। অনেক হিমু ভাবছে, দেশে একটা হিমুশুমারি হওয়া দরকার। প্রিয় লেখক, সবাই আপনাকে ‘স্যার’ সম্বোধন করে। আপনি অচিন বৃক্ষ নামের একটি টিভি নাটকের এক আবেগময় দৃশ্যে ‘শ্রদ্ধাভাজন’কে ভালোবেসে ‘তুমি’ সম্বোধন করিয়েছিলেন। আজ আপনাকেও ‘তুমি’ করে বলতে ইচ্ছা করছে। গলা ছেড়ে বলতে ইচ্ছা করছে ‘হুমায়ূন, তোমার জন্য ভালোবাসা।’শাখাওয়া ৎ নয়নগবেষক, ইউনিভার্সিটি অব নিউক্যাসল, অস্ট্রেলিয়া।[email protected]