অনন্ত রঞ্জন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত রঞ্জন চাকমা ২০১২ সালে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ১৮ সেপ্টেম্বর তাঁকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিভাগের শিক্ষকদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেন। অনন্ত রঞ্জন চাকমা ২০০৩ সালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পান। তখন জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। অনন্ত রঞ্জন চাকমা জুরাছড়ির বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর ওই বিদ্যালয় দুইজন ট্যালেন্টপুলসহ ১১ জন শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে বৃত্তি পায়। সেখান থেকে ২০০৭ সালে তিনি বসন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। তিনি দায়িত্ব নেওয়ার পর এই বিদ্যালয়ের ফলাফলও ভালো হয়।