অনলাইন কেনাকাটায় 'হট অফার বিডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা বা কফি ঠান্ডা হয়ে যেতে থাকলে কফি-মগের রং পালটে যেতে থাকবে। এমন ‘ম্যাজিক মগ’ কেনা যাচ্ছে অনলাইনে অর্ডার দিয়েই।
চা বা কফি ঠান্ডা হয়ে যেতে থাকলে কফি-মগের রং পালটে যেতে থাকবে। এমন ‘ম্যাজিক মগ’ কেনা যাচ্ছে অনলাইনে অর্ডার দিয়েই।

প্রযুক্তির হাত ধরে চলা নাগরিক জীবনযাপনে দিন দিন যোগ হচ্ছে নিত্যনতুন মাত্রা। কাঁচাবাজার আর বিপণিবিতান থেকে আমাদের প্রাত্যহিক বাজার-ঘাটে এখন যুক্ত হয়েছে অনলাইনে কেনাকাটা ও পণ্য সেবার নানা ওয়েবসাইট। অনলাইনে ও ফোনে অর্ডার নিয়ে দেশব্যাপী সরবরাহের ব্যবস্থাসহ যাত্রা শুরু করেছে অনলাইন কেনাকাটার দোকান ‘হট অফার বিডি ডটকম’।

পোর্টেবল স্পিকার, হেডফোন, মেমোরি কার্ড, পেনড্রাইভ, ট্যাব কভার, এয়ার-ফোনের মতো টুকিটাকি ইলেকট্রনিকস সামগ্রী থেকে শুরু করে ছেলেমেয়েদের ব্যাগ, টি-শার্ট, বাচ্চাদের খেলনা, শিশুখাদ্য সবই কেনা যাবে অনলাইনের এই কেনাকাটার সাইট থেকে। পণ্য তালিকায় আছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বই, আছে ঘরে বসেই ডায়াবেটিস রোগীর গ্লুকোজ মাপার যন্ত্র, কালার চেঞ্জিং কফি-মগ, মশা প্রতিরোধক বেল্ট ও ম্যাকগাইভার নাইফের মতো টুকিটাকি নানা প্রয়োজনীয় জিনিসপত্র।

অনলাইনে ঘরে বসে বা ফোনে অর্ডার দিয়ে পণ্য হাতে পাওয়ার পর দাম পরিশোধের ব্যবস্থা আছে ‘হট অফার বিডি ডটকম’-এর সেবায়। এ ছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং বিকাশের মাধ্যমেও পণ্যের দাম দেওয়ার ব্যবস্থা আছে।

অনলাইন সাইটটির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান জানান, রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চল তো বটেই এখনই প্রয়োজনে প্রায় সারা দেশে পণ্য সরবরাহের ব্যবস্থা রয়েছে তাদের। তবে, ভবিষ্যতে তাঁদের পরিকল্পনা আছে প্রতিটি উপজেলায় এজেন্ট নিয়োগের মাধ্যমে ‘হট অফার বিডি ডটকম’-এর অনলাইন কেনাকাটাকে আরও সহজে সবার কাছে পৌঁছে দেওয়ার।


অনলাইন কেনাকাটার সাইটটির ঠিকানা: www.hotofferbd.com

ফেসবুক ঠিকানা: facebook.com/HotOfferBD