অনলাইন শপ সিভি স্ট্রিট এখন ধানমন্ডিতে

পোশাক ও ফ্যাশন এক্সেসরিজ ব্র্যান্ড সিভি স্ট্রিট রাজধানীর ধানমন্ডিতে নিজেদের দ্বিতীয় শোরুম চালু করেছে। অনলাইনে কেনাকাটার এই ব্র্যান্ড এর আগে জিগাতলায় প্রথম শোরুম খোলে। এবার প্লাজা এআরের দ্বিতীয় তলায় শুক্রবার যাত্রা শুরু করল আরেকটি শোরুম।
তরুণ প্রজন্মের রুচি-পছন্দকে গুরুত্ব দিয়ে হাল ফ্যাশনের ডিজাইনে সাজানো হয়েছে শোরুমের ইনটেরিয়র ও পণ্যসামগ্রী। সিভি স্ট্রিটের বিক্রয় তালিকায় আছে শার্ট, টি-শার্ট, ডেনিম, হুডি, জ্যাকেট, মেয়েদের টপস, ওয়ালেট এবং বেল্টসহ ছেলে ও মেয়েদের ফ্যাশনেবল নানা পণ্যসামগ্রী এবং ফ্যাশন এক্সেসরিস।
প্রতিষ্ঠানটির কর্ণধার কামরুল হাসান বলেছেন, ‘মূলত ক্রেতাদের কথা মাথায় রেখে এবং তাঁদের চাহিদার কারণেই দ্বিতীয় শোরুম চালু করা হলো। তবে, আগের মতোই সিভি স্ট্রিটের সব পণ্য অনলাইনেও পাওয়া যাবে। এ ছাড়া ফেসবুক ফ্যান পেজ থেকেও অর্ডার দিয়েও কেনাকাটা করা যাবে।’
অনলাইনে সিভি স্ট্রিটের ঠিকানা: www.civvystreetbd.com