অনলাইন-সুবিধা চালু হলো অগ্রণী ব্যাংক লালদীঘি করপোরেট শাখায়
গ্রাহকসেবা দ্রুত ও সহজ করার লক্ষ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড লালদীঘি করপোরেট শাখায় অনলাইন ব্যাংকিং সুবিধা চালু করা হয়েছে। অল্পদিনের মধ্যে এই সুবিধা সারা চট্টগ্রামে ছড়িয়ে দেওয়া হবে। এর মাধ্যমে অগ্রণী ব্যাংকের সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।লালদীঘি করপোরেট শাখায় অনলাইন ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করার সময় এমন আশাবাদ ব্যক্ত করলেন ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহান। ২৪ জুলাই উপমহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক তাপস কুমার দাশগুপ্ত।স্বাগত বক্তব্য দেন সহকারী মহাব্যবস্থাপক তাপস সরকার।অন্যান্যের মধ্যে অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুণ অর রশিদ, কর্মচারী সংসদ বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক গাজী জসীম উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।