অনলাইনে আয়বিষয়ক প্রশিক্ষণ ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনোভেটিভ মাল্টিমিডিয়ার আয়োজনে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘এফিলিয়েট মার্কেটিং ও ব্লগিং’ শীর্ষক অনলাইনে আয়বিষয়ক প্রশিক্ষণ। এফিলিয়েট মার্কেটিং হচ্ছে অনলাইনে বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা বিক্রয় করা। আর ব্লগিং হচ্ছে লেখালেখির মাধ্যমে নিজের মনোভাব প্রকাশ। এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আমাজন ডটকম থেকে এবং ব্লগিংয়ের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে অনলাইনে আয়ের সুযোগ রয়েছে। কোর্সে অংশ নিতে আগ্রহীদের ইনোভেটিভ মাল্টিমিডিয়া, আল-হাকিম প্লাজা এ ঠিকানায় অথবা ফোনে (০১৯৭৫ ৭০৬০৫০, ০১৮৩২ ৩৪২৫৯০) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।ইন্টেল প্রসেসরের সঙ্গে ক্যারিকেস ফ্রিকম্পিউটারের অন্যতম অনুষঙ্গ ইন্টেল প্রসেসরের সঙ্গে ল্যাপটপ বহন উপযোগী এক্সক্লুসিভ ক্যারিকেস উপহার দিচ্ছে প্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। স্টক থাকা পর্যন্ত ইন্টেলের তৃতীয় প্রজন্মের কোর আই সেভেন প্রসেসরের সঙ্গে এ অফার গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। প্রসেসরটির গতি সর্বোচ্চ ৩ দশমিক ৯০ গিগাহার্জ। আইভি ব্রিজ (২২ ন্যানোমিটার) প্রযুক্তির এই প্রসেসরটি সাপোর্ট করে-৩২জিবি ডিডিআরথ্রি র‌্যাম। বিশেষ করে গেমার ও গ্রাফিক্স প্রফেশনালদের জন্য তৈরি প্রসেসরটি সচল রাখতে প্রয়োজন হয় সর্বোচ্চ ৭৭ ওয়াট বিদ্যুৎ। আর ব্যবহারবান্ধব এই প্রসেসরে রয়েছে অয়্যারলেস ডিসপ্লে এবং এন্টিথেফট প্রযুক্তি, যা বাড়তি নিরাপত্তা দেবে। এর দাম পড়বে ২৮ হাজার ৩০০ টাকা। নিজস্ব প্রতিবেদক