অনলাইনে উচ্চশিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ আমেরিকায় না গিয়েও বিদেশি ডিগ্রি অর্জনের বিকল্পপথ হতে পারে অনলাইন পড়াশোনা। বিশ্বের ১৬০টি দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক বিষয়ের ওপর বিনা মূল্যে কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে অনলাইনে।যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পদার্থবিদ লিওনার্দো সাসকাইন্ডের কোয়ান্টাম মেকানিকসের লেকচার ক্লাস চলছে। আপনি তা হয়তো শুনছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কোনো একটি ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে বসে। এ ধরনের কল্পনা কয়েক বছর আগে চিন্তা করলে আপনি হয়তো আষাঢ়ে গল্প বলার জন্য ‘সেরা পুরস্কার’ পেয়ে যেতেন! কিন্তু এখন আধুনিক তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিপ্লবের কল্যাণে কয়েক হাজার মাইল দূরের আমেরিকা, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে পারেন ঘরে বসেই। অর্জন করতে পারেন বিশ্বসেরা হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সনদ! বিনা মূল্যের কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে প্রায় সব নামীদামি বিশ্ববিদ্যালয়ের অনলাইন সাইটে। এর রকমই কয়েকটির তথ্য দেওয়া হলো বিস্তারিতভাবে।এডেক্স: এক ঢিলে হার্ভার্ড-এমআইটি২০১২ সালের এপ্রিল মাসে বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি একত্র হয়ে প্রতিষ্ঠা করে এডেক্স নামের অনলাইন পড়াশোনার জগৎ। শিক্ষাজগতে বিপ্লব আনতেই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ৬০ মিলিয়ন ডলার খরচে তৈরি করেছেন এই ওয়েবসাইটটি। শুরুতে এমআইটির শিক্ষকেরা এমআইটিএক্স নামের প্রকল্পের মাধ্যমে অনলাইন কোর্স চালু করেন। প্রথম ছয় মাসেই বিশ্বের ১৬০টি দেশের প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিবন্ধন করেন অনলাইন কোর্সে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক বিষয়ের ওপর বিনা মূল্যে কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে অনলাইনে। হার্ভার্ড-এমআইটি ছাড়াও বার্কলি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস সিস্টেম, ওয়েলেসলি বিশ্ববিদ্যালয়, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন কোর্সে বিনা মূল্যে তিন সপ্তাহের কোর্স থেকে শুরু করে কয়েক মাসের কোর্সে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। কোর্স শেষে এডেক্স নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে উত্তীর্ণ হতে পারলে সার্টিফিকেটও পাবেন আপনি। বিস্তারিত: www.edx.orgকোর্সেরাবর্তমানে ২৩ লাখ শিক্ষার্থীর অনলাইন পড়াশোনার অন্যতম মাধ্যম হলো কোর্সেরা। এক পরিসংখ্যানে দেখা যায়, ২০১২ সালের নভেম্বরে বিশ্বের ১৯৬ দেশের অন্তত একজন শিক্ষার্থী একটি কোর্সে অংশগ্রহণ করছেন। এই সাইটের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটার সায়েন্স, চিকিৎসাবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, অর্থনীতিসহ ২০টি বিষয়ের ওপর ১০০টি অনলাইন কোর্সে পড়াশোনার সুযোগ পাচ্ছেন। এই সাইটের মাধ্যমে এন্টারপ্রেনিউরশিপের ওপরও অনলাইন কোর্স করা যায়। বিশ্বের বিভিন্ন দেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অনলাইন ক্লাসের মাধ্যমে ইংরেজি ও ফরাসি দুই ভাষাতে শিক্ষাদান করছেন। বিস্তারিত: www.coursera.orgওপেন কোর্সওয়্যার কনসোর্টিয়ামসারা বিশ্বে বিনা পয়সায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের ওপর কোর্স প্রদান করে এমন বিশ্ববিদ্যালয় নিয়েই প্রতিষ্ঠিত হয় ওপেন কোর্সওয়্যার কনসোর্টিয়াম। বর্তমানে ২৫টি ভাষায় ৬২টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এই কনসোর্টিয়ামে। এই কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচ হাজার ৯১০টি অনলাইন কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। বিস্তারিত: www.ocwconsortium.orgতথ্যসূত্র: বিবিসি