অনলাইনে একুশের রচনা প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ফেব্রুয়ারি। আসছে একুশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সে হিসেবে প্রস্তুতিও চলছে সর্বত্র। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের মুক্তধারা ফাউন্ডেশন আয়োজন করেছে রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রযুক্তির সুবিধা কাজে লাগানো হচ্ছে। তাই রচনা ডাকে পাঠানোর পাশাপাশি অনলাইনে অর্থাৎ ই-মেইলে পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে পঞ্চম-অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয়—একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস। দ্বিতীয় বিভাগে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রচনার বিষয়—মহান একুশের আন্তর্জাতিক স্বীকৃতি এবং তৃতীয় বিভাগ সবার জন্য উন্মুক্ত। এতে রচনার বিষয় নির্ধারণ করা হয়েছে—জাতীয় জীবনে একুশের গুরুত্ব। নিয়মাবলি: প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে বিদ্যালয়ের পরিচয়পত্র অথবা প্রধান শিক্ষকের অনুমতিপত্র লাগবে। প্রতিযোগীর দুই কপি ছবিসহ মুঠোফোন নম্বর এবং বর্তমান ঠিকানা উল্লেখ থাকতে হবে। ডাকে পাঠানোর ক্ষেত্রে রচনা অবশ্যই এ-ফোর আকারের সাদা কাগজে লেখা হতে হবে। রচনা জমা দেওয়ার শেষ দিন ১৫ ফেব্রুয়ারি। রচনা পাঠানোর ঠিকানা: দি ডিজাইন অ্যাড (তৃতীয় তলা), জিএ ভবন, আন্দরকিল্লা, চট্টগ্রাম।  নিজস্ব প্রতিবেদক