অনলাইনে কাজের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির দুয়ার অবারিত। এক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা ধরনের সুযোগ ও সম্ভাবনা। তবে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য চাই যোগ্যতা ও দক্ষতা। আর এ জন্য প্রয়োজন প্রশিক্ষণ। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান এ নিয়ে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী কাজের ব্যবস্থা করেছে। এ ধরনের একটি প্রতিষ্ঠান হচ্ছে আউটসোর্সিং জোন চিটাগাং। নগরের জুবিলি রোডে রয়েছে এর কার্যালয়। এখানে ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে অভিজ্ঞতা। আউটসোর্সিংয়ের উপযোগী করে গড়ে তুলতে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে ইন্টারনেট ব্যবহারের নানা কলাকৌশল শেখানো হয়। প্রশিক্ষণ শেষে কেউ ইচ্ছে করলে এখানে থেকেই আউটসোর্সিংয়ের কাজ করে আয়ের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের ব্যস্থাপনা পরিচালক সমীর কুমার ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রশিক্ষণের পর প্রশিক্ষণার্থীদের কাজের সুযোগ রেখেছি। তাঁরা আমাদের সঙ্গে কাজ করে অনায়াসে আর্থিক দিক দিয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণ থাকলে যে কেউ ঘরে বসেও ১০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারেন। এ জন্য একটি ইন্টারনেট সংযুক্ত কম্পিউটার আর পরিশ্রম করার মানসিকতাই যথেষ্ট।’ আউটসোর্সিং জোন চিটাগাং এর ঠিকানা: ১২৮, জুবিলি রোড, কাদের টাওয়ার (৬ষ্ঠ তলা), তিন পুলের মাথা।  নিজস্ব প্রতিবেদক