অনলাইনে ক্যাম্পাসের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে প্রতি মুহূর্তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (চুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খবর পাওয়া যাবে চুয়েট নিউজ-২৪ নামের ওয়েবসাইটে। চুয়েট সাংবাদিক সমিতির উদ্যোগে এ ওয়েবসাইট চালু করা হয়েছে।সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যসহ নিয়মিত নানা আয়োজনের সংবাদও পাওয়া যাবে এ ওয়েবসাইট (www.cuetnews24.com) থেকে। ওয়েবসাইটের ওপরে ক্যাম্পাস নামের মেন্যুতে মাউস নিলেই ক্যাম্পাসের হালচাল ও অন্যান্য ক্যাম্পাস নামে দুটি সাব-লিংক বের হবে। হালচাল মেন্যুতে মাউস নিলে বের হবে খবর ও নোটিশ বোর্ড নামে দুটি সাব-লিংক। খবর ও নোটিশ অংশে ক্লিক করলেই পাওয়া যাবে চুয়েটসংক্রান্ত সব খবর।এ ছাড়া ক্যাম্পাস হালচালের নিচে অন্যান্য ক্যাম্পাস মেন্যুতে মাউস নিলে চারটি সাব-লিংক বের হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও বেসরকারি নামের চারটি সাব-লিংকের যেকোনোটিতে ক্লিক করলে পাওয়া যাবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য।এ ওয়েবসাইটে আরও পাওয়া যাবে তথ্যপ্রযুক্তি ও খেলাধুলাসহ দেশ-বিদেশের নানা খবর। চুয়েট প্রতিনিধি