অনলাইনে ছবি প্রতিযোগিতার প্রদর্শনী দৃকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের অনলাইন ছবি প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা ছবিগুলো নিয়ে স্মার্ট-এইচপি টেম্পল অব দ্য মাইন্ড নামে রাজধানীর দৃক গ্যালারিতে চলছে প্রদর্শনী। ২৪ মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ২১ মে দৃক গ্যালারিতে ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আনোয়ার হোসেন।

বাংলাদেশের ফটোগ্রাফি ই কমার্স সাইট সেভেনটিওয়ানপিক্স ও সোশ্যাল মিডিয়া ভিত্তিক আলোকচিত্র গ্রুপ ফটোগ্রাফি ইন আওয়ার ড্রিমের উদ্যোগে এক মাসব্যাপী ছবির প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবির মধ্যে থেকে ১৮০টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচন করেছে আয়োজকেরা।

এই প্রদর্শনীর টাইটেল স্পনসর বাংলাদেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনি বলেন, ‘স্মার্ট-এইচপি টেম্পল অব দ্য মাইন্ড’ ফটো কনটেস্টের পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা গর্বিত। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সারা দেশের ফটোগ্রাফারদের অনলাইনে মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার উচ্ছেদে এই প্রতিযোগিতা। এখানে সারা দেশের তৃণমূল পর্যায়ের এমন কিছু ফটোগ্রাফারদের ছবি রয়েছে, যাদের কাছে এত দিন এই ধরনের একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করা ছিল দীর্ঘদিনের স্বপ্ন। অনলাইনে এই ধরনের আয়োজন সারা দেশের ফটোগ্রাফারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
চিত্র প্রদর্শনীতে বিক্রীত ছবির ২০ শতাংশ অর্থ নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যে দেওয়া হবে।
ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রতিদিন দুপুর ২টা হতে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।