অনলাইনে ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসার কাজে হয়তো ঢাকার বাইরে যেতে হয়েছে। কিন্তু ঠিক পরের দিনই আবার তাঁর অন্য একটা কারণে টাকার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু ওই মুহূর্তে হয়তো ঢাকায় আসা সম্ভব হয় না। এ রকম সময়ে কী করবেন?চিন্তা নেই, এখন অনেক ব্যাংক দিচ্ছে অনলাইন ব্যাংকিং-সুবিধা। ‘দৈনন্দিন ব্যাংকিং লেনদেনে বাড়তি ঝামেলা অনেক হয়। একসঙ্গে অনেক টাকা বহন, লাইনে দাঁড়িয়ে টাকা জমা দেওয়া—ঝক্কি ঝামেলার যেন শেষ নেই। অনেক সময় সকালে টাকা জমা দিলে হয়তো বিকেলে পাওয়া যায়। এসব সমস্যা এড়ানোর জন্য অনলাইন ব্যাংকিং-ব্যবস্থার আবির্ভাব। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত লেনদেন করা যায়। এ ব্যবস্থার ওপর ভিত্তি করে আই-ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং-ব্যবস্থার প্রচলন শুরু।’ বলছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাসরুর হোসেন খান।জেনে নিনগ্রাহকের হিসাব (অ্যাকাউন্ট) বাংলাদেশের যেকোনো স্থানে ব্যাংকের যেকোনো শাখায় থাকুক (যে ব্যাংকে অনলাইন ব্যাংকিং সুবিধা আছে) না কেন, আপনি যেখানে আছেন, প্রয়োজনের সময় আপনার কাছের ওই ব্যাংকের শাখা থেকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। যে ব্যাংকে আপনার হিসাব খোলা আছে, শুধু ওই ব্যাংকের যেকোনো কাছের শাখা থেকে আপনি এ ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে দ্রুত টাকা তুলতে পারবেন। তবে অবশ্যই ব্যাংকিং আওয়ারের মধ্যে টাকা তোলা ও জমা অর্থাৎ লেনদেনের কাজ শেষ করতে হবে। ব্যাংকিং আওয়ার শেষে অনলাইনে লেনদেনের কাজ সাধারণত বন্ধ করে দেওয়া হয়।অনলাইন ব্যাংকিংয়ের নিয়মআধুনিক ব্যাংকিং-ব্যবস্থায় যে নিয়মে প্রতিটি গ্রাহকের হিসাব খোলা হয়, অনলাইন ব্যাংকিং-ব্যবস্থার আওতায় একই নিয়মে খোলা ও পরিচালিত হয়ে থাকে। এ সুবিধা পেতে হলে আপনি যে ব্যাংক থেকে টাকা লেনদেন করবেন, সে ব্যাংকে গিয়ে দ্রুত আপনার টাকা কোথা থেকে কোথায় এবং কী পরিমাণ টাকা লেনদেন করা প্রয়োজন, সেটা শুধু ব্যাংককে জানাবেন। ব্যাংক অতিদ্রুত ওই পরিমাণ টাকা আপনার প্রয়োজনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। যে ব্যাংকে আপনার হিসাব খোলা থাকবে, শুধু ওই ব্যাংকে যদি অনলাইন ব্যাংকিং-ব্যবস্থার সুবিধা থাকে, তবেই আপনি এ সেবা পাবেন এবং দ্রুত ও সহজে টাকা লেনদেন করতে পারবেন।এ ব্যাংকিং সিস্টেমে লেনদেনের পরিমাণের ওপর নির্ভর করে কোনো কোনো ব্যাংক চার্জ কাটে। এ ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ব্যবস্থায় রয়েছে ভিন্নতা। কোনো কোনো ব্যাংক ৫০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করলে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ কাটে। আবার কোনো কোনো ব্যাংক ৫০ হাজার টাকার ওপরে লেনদেন করলে বেশি চার্জ কাটে। কিছু ব্যাংক আবার লেনদেনের জন্য কোনো চার্জ কাটে না। তবে সব সময় এ ব্যবস্থার ওপর ভরসা করা ঠিক নয়। নেটওয়ার্কের ওপর নির্ভর করে এ ব্যবস্থা ক্রমশ চলতে থাকে। সে ক্ষেত্রে নেটওয়ার্কে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে লেনদেন বন্ধ হয়ে যায়। ফলে বিকল্প ভেবে রাখাও ভালো।