অনলাইনে ব্যাংকের তথ্য
প্রযুক্তি এখন প্রায় সবকিছুই আমাদের হাতের নাগালে নিয়ে এসেছে। ঘরে বসেই আমরা জানতে পারি বাইরের খবরাখবর। এই যেমন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনি আপনার বাসার কম্পিউটারের সামনে বসে অথবা মুঠোফোনের মাধ্যমেও জেনে নিতে পারেন আপনার ব্যাংক হিসাবের হালনাগাদ, বৈদেশিক মুদ্রার হার, ঋণ নেওয়ার নিয়মকানুন ইত্যাদি। গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখেই আমাদের দেশের বেশির ভাগ ব্যাংকই এসব তথ্য সরবরাহ করছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক: কীভাবে বিভিন্ন ব্যাংক পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক কীভাবে কাজ করে, বাংলাদেশের বাজারে বৈদেশিক মুদ্রার হার কত ইত্যাদি সব তথ্যই পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। www.bangladesh-bank.orgস্ট্যান্ডার্ডচাটার্ড ব্যাংক: অ্যাকাউন্ট পরিচালনা, ঋণ নেওয়া, এসএমই ব্যাংকিংসহ স্ট্যান্ডার্ডচাটার্ড ব্যাংক থেকে গ্রাহকেরা কী ধরনের সেবা পেতে পারেন তা জানা যাবে সাইট থেকে। অনলাইন ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য রয়েছে অনলাইন ব্যাংকিং বিভাগ। এখানে লগ ইন করে লেনদেন সারা যাবে। www.standardchartered.comএইচএসবিসি ব্যাংক: সাইটের ওপরের অংশে করপোরেট ব্যাংকিং, লেনদেনের সময়সূচি, ক্যারিয়ারসহ বেশ কয়েকটি ট্যাব রয়েছে। এর নিচে রয়েছে ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য। www.hsbc.com.bdব্র্যাক ব্যাংক : সাইটে রয়েছে ব্যাংকের বিভিন্ন শাখার ঠিকানা। এ ছাড়া মূল পাতার ব্যানারের নিচে রয়েছে নয়টি ট্যাব। এগুলো থেকে জানা যাবে এসএমই ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, চাকরির খবরসহ আরও অনেক প্রয়োজনীয় তথ্য। www.bracbank.comডাচবাংলা ব্যাংক: সাইটের প্রথম পাতায় রয়েছে ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তথ্য। এরপর রয়েছে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের খবরাখবর। এ ছাড়া ছয়টি ট্যাবের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য ব্যাংকের যেসব সেবা কার্যক্রম চালু আছে সেসবের কথা। www.dutchbanglabank.com -নিজস্ব প্রতিবেদক