অনলাইনে স্কুলের পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে কিংবা বাসায় কেমন পড়াশোনা করছে আপনার সন্তান? সে খবর এখন জানতে পারবেন সহজেই। সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে অনলাইনে পড়াশোনার বিশেষ এক ওয়েবসাইট। কেমন হচ্ছে লেখাপড়া, তা যাচাই করা যাবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। আর স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইনে এই সুবিধাটি নিয়ে এসেছে চ্যাম্প ২১ (www.champs21.com) নামের একটি ওয়েব পোর্টাল। এখানে অনলাইনের মাধ্যমে তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি মাধ্যমে আপাতত বিজ্ঞান ও গণিতের পরীক্ষা দিতে পারবে। পরে সব বিষয় যোগ হবে।প্রতিটি অধ্যায় থেকে রয়েছে তিনটি করে পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষায় থাকছে ২০টি করে প্রশ্ন। বছরে দুটি টার্ম (প্রথম ও দ্বিতীয় সাময়িক) পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ফলাফল। এ ছাড়া কোনো প্রশ্নের উত্তর ভুল হলে তা কী কারণে ভুল হয়েছে আর সঠিক উত্তরটিও ব্যাখ্যাসহ পাওয়া যাবে। শিক্ষার্থীদের ফলাফল বাবা-মাকেও ই-মেইলের মাধ্যমে জানানো হবে।চ্যাম্পস ২১-এর প্রধান নির্বাহী রাসেল টি আহমেদ জানান, এই ওয়েব পোর্টালের বিভিন্ন প্রশ্ন ও উত্তর তৈরির কাজে নিয়োজিত আছেন অভিজ্ঞ শিক্ষক।অনলাইনে পরীক্ষা দেওয়ার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে পরবর্তী সময়ে বিদ্যুৎ আসার সময়ে যেখান থেকে পরীক্ষা শেষ হয়েছে, সেখান থেকে শুরু হবে। নিজেদের মতামত বিনিময় করার জন্য থাকছে চ্যাম্পস ২১ ফোরাম। এখানে স্কুলের পড়ার বাইরে শিক্ষার্থীদের জন্য মজার মজার গল্প, কমিকস, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানসহ আরও মজার মজার বিষয় থাকছে।প্যাকেজের মূল্য: তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গণিত ও বিজ্ঞানের জন্য এক হাজার টাকা (ছয় মাস), এক হাজার ৫০০ টাকা (এক বছর), পঞ্চম শ্রেণীর জন্য এক হাজার ৫০০ ও দুই হাজার ৫০০ টাকা, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য দুই ও তিন হাজার টাকা, অষ্টম শ্রেণীর জন্য দুই হাজার ৫০০ ও চার হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া নবম ও দশম শ্রেণীর গণিত ও বিজ্ঞানের রেজিস্ট্রেশনের জন্য প্রতি বিষয়ে দুই থেকে চার হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হবে।