অনলাইনে প্রথম কম্পিউটার কেনার ‘গল্পকথা’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। চলছে সেরা তিন ‘গল্পকথা’ নির্বাচনের ফেসবুক লাইক পর্ব। ৩১ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত তথ্যপ্রযুক্তি পণ্য বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্সের দাপ্তরিক ফ্যানপেজের ‘নেপাল ভিজিট’ অ্যাপস থেকে কিংবা https://www.facebook.com/CSLFanclub/app_221460014534454 লিংক থেকে পছন্দের লেখা নির্বাচন করতে পারবেন ফেসবুক বন্ধুরা। ফেসবুক ছাড়াও প্রযুক্তিলিপি ব্লগ থেকেও (http://www.projuktilipi.com/golpokotha) সেরা গল্পকথা নির্বাচনে ভোট দেওয়া যাচ্ছে। প্রতিযোগিতার আয়োজন করেছে কম্পিউটার সোর্স। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে কম্পিউটারের অন্যতম দেশীয় ব্র্যান্ড সিএসএম। প্রতিযোগিতায় জমা পড়ে সহস্রাধিক ‘গল্পকথা’। দুই দফা বিচারকাজ শেষে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে পাঠকের রায়ের জন্য ‘র্যানডম মেথড’ ব্যবহার করে ফেসবুকে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে ২৫টি গল্পকথা। নির্বাচিত এসব গল্পকথার মধ্য থেকে সেরা তিনটি লেখা নির্বাচন করবেন কম্পিউটার সোর্সের প্রায় এক লাখ ফেসবুক বন্ধু।বিআইডিডি চট্টগ্রামের কার্যক্রম শুরুবাংলাদেশ ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি) চট্টগ্রামে তাদের শাখার কার্যক্রম শুরু করেছে। এখানে গ্রাফিক্স ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও অটোক্যাড কোর্স পরিচালিত হচ্ছে। শাখা উদ্বোধন উপলক্ষে প্রতি কোর্সে প্রথম ২০ জন শিক্ষার্থীর জন্য ৫৭ শতাংশ ছাড় দিচ্ছে। যোগাযোগ: বিআইডিডি, কর্ণফুলী টাওয়ার, পঞ্চম তলা (ফ্ল্যাট—ফোর সি ), এসএস খালেদ সড়ক। নিজস্ব প্রতিবেদক।