অনাগ্রহী কাব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড কাপের এই উত্তেজনাআমি গায়ে মাখি নাইনজুরি, ডোপ, সাম্বা নাচেরখবরটবর রাখি নাআমার কিছু যায় না এসেতোমাদেরই ‘বিশ্বকাপ’বাংলাদেশের ফ্যান আমি ভাইআমার তো ‘অস্পৃশ্য কাপ’।ফুটবল কৌতুক১ম বন্ধু: দোস্ত, আমরা একটা ফুটবল ক্লাব করছি। আমাদের ক্লাবের সদস্য হবি?২য় বন্ধু: হতাম, কিন্তু আমি তো, দোস্ত, ফুটবলের ‘ফ’ও জানি না!১ম বন্ধু: আরে, তাতে কোনো সমস্যা নেই। আমাদের তো একটা রেফারিও দরকার।অফসাইডের সংকেত পেয়ে রেগে কাঁই হয়ে চিৎকার করে ফুটবল দলের অধিনায়ক রেফারিকে বলল, ‘আমি যদি বলি তুমি একটা কানা রামছাগল, উল্লুক, পাঁঠা, ধামড়া গাধার বিষ্ঠা, তাহলে কী হবে?’রেফারি: তোমাকে আমি লাল কার্ড দেখাতে বাধ্য হব।অধিনায়ক: আর আমি যদি মুখে না বলে মনে মনে ভাবি, তাহলে?রেফারি: তাহলে তো আর আমার কিছু করার নেই।অধিনায়ক: ও আচ্ছা, তো আমাকে একটু ভাবার সময় দাও দেখি।