অনাদিকল্পের ৫ বছর পূর্তি উপলক্ষে নাট্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২০ এপ্রিল অনুষ্ঠিত হলো অনাদিকল্পের তিন দিনের নাট্য উৎসব। তারুণ্যনির্ভর সৃষ্টিশীল এই দলের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।১৮ এপ্রিল উৎসবের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বিশেষ অতিথি ছিলেন নাট্যজন সনজীব বড়ুয়া এবং দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ব্যুরো প্রধান নাজিমুদ্দিন শ্যামল। সভাপতিত্ব করেন দলটির উপদেষ্টা সৈয়দ বদিউজ্জামান মাইজভান্ডারি।উৎসবের প্রথম দিন ছিল অনাদিকল্পের মূকনাটক প্রকৃতি ও পুরুষের গল্প। প্রকৃতির সঙ্গে সভ্যতার অগ্রযাত্রার দ্বন্দ্ব নিয়ে নির্মিত এই নাটকের অষ্টম প্রদর্শনী হলো এবার। দ্বিতীয় দিন দলটি মঞ্চে আনে মাসউদুর রহমানের রচিত ও সাদিয়া আফরিন অভিনিত নাটক মানুষ ও আল্যেক্স ব্রাউন রচিত ও রাফসান গালিব অভিনীত নাটক বন্দুক। শেষ দিন পরিবেশিত হয় মমতাজউদদীন আহমদের কাহিনি অবলম্বনে রচিত নাটক খিচুড়ি রাজ্যের গল্প।উৎসবে প্রদর্শিত নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন মাসউদুর রহমান। আলোক প্রক্ষেপণে ছিলেন আসবাবীর রাফসান, প্রচার ব্যবস্থাপনায় রাফসান গালিব, মঞ্চ ব্যবস্থাপনায় মঈদউদ্দিন তৌহিদ ও শোয়েবুল করিম।