অনিককে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষার স্বপ্নে বিভোর ছিলেন অনিক দে। স্বপ্নপূরণের জন্য ভর্তি হয়েছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিবিএতে। কিন্তু অনিকের স্বপ্ন দিন দিন ফিকে হয়ে আসছে। হূদযন্ত্রের জটিল রোগে ভুগছেন তিনি। ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ছে। চিকিত্সকেরা জানিয়েছেন, হূদযন্ত্র প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় নেই। ছেলের অবস্থা দেখে ক্ষুদ্র ব্যবসায়ী প্রদীপ কুমার দে ও চাকরিজীবী মা বেবী দের চোখে ঘুম নেই। অনিকের হূদযন্ত্রে সমস্যা ধরা পড়ে গত এপ্রিলে। খুব দ্রুত অবস্থার অবনতি হতে থাকে। তাকে চিকিত্সার জন্য নেওয়া হয় ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা হূদয়ালিয়া পাসপাতালে। সেখানকার চিকিত্সকেরা জানিয়েছেন, হূদযন্ত্র প্রতিস্থাপন করতে প্রয়োজন প্রায় ২৫ লাখ টাকা। কিন্তু অনিকের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাঁরা বাড়িভিটা বিক্রি করেও অর্ধেক টাকা জোগাড় করতে পারেননি। তাই ছেলেকে বাঁচাতে সাহায্য চেয়েছেন অনিকের বাবা-মা। সাহায্য পাঠাবার ঠিকানা প্রদীপ কান্তি দে (বাবা), সঞ্চয়ী হিসাব নম্বর-১৯৬১, উত্তরা ব্যাংক, রাঙামাটি শাখা। অনামিকা দে (বোন), হিসাব নম্বর-১৫৫.১০১.৯৪৪৩, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, খাতুনগঞ্জ শাখা। মুঠোফোন ০১৭১২০ ০৭০৮৪, ০১৮১১ ৭৪৮০৩০। বিজ্ঞপ্তি।