অনির্বচনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ক্লাসে এক স্যার বললেন, ‘তোমাদের তো স্কুলজীবন শেষ।’ কথাটা শুনেই হাহাকার করতে লাগল বুকটা। ক্লাস চলাকালীনই দাঁড়িয়ে ক্লাসের ৫৪ জন বন্ধুকে একপলক দেখে নিলাম। হাহাকারটা তখন ক্ষীণ হয়ে এল সাময়িক সময়ের জন্য। পরক্ষণেই মনে হলো, ‘বিদায়ের ঘণ্টা তাহলে বেজে গেছে!’২০০৫ সালের ১৭ জানুয়ারি ৪০টি নতুন মুখ পুরোনো কিছু মুখের সঙ্গে যোগ দিয়েছিলাম এই স্কুল অঙ্গনে। দেখতে দেখতে যে চারটা বসন্ত এ অঙ্গনেই কেটে গেল, বুঝতেই পারিনি।মনে পড়ছে ফেলে আসা ক্লাসগুলোর কথা। ক্লাস টেনই বিশেষ স্মৃতিময়। দেরি করে স্কুলে আসা, কেডস, ব্যাজ আর সোল্ডার ব্যাজ ছাড়া স্কুলে আসা। অ্যাসেম্বলিতে চুল বড় রাখার জন্য শাস্তি পাওয়া আর উপস্থিতি খাতায় নাম কাটা যাওয়া—সবই আজ মনে পড়ছে। ক্লাসে বসে পাশের বন্ধুকে খোঁচা দেওয়া, টিপ্পনি কাঁটা—কিছুতেই ভুলিনি। ক্লাস চলাকালে পাঠ্যবইয়ের বাইরের বই পড়াকে ‘শ্রেষ্ঠ সাহিত্যচর্চার সময়’ বলেও মনে করতাম।ভাবি, কুদ্দুস স্যারের অঙ্ক না করার কারণে আর শাস্তি পেতে হবে না কাউকে। মনীষা ম্যাডাম আর ক্লাসে এসে ‘এইম ইন লাইফ’ জিজ্ঞেস করবেন না এবং তা শুনেই ভুরু কুঁচকাবেন না। গোলাম রসুল স্যার আর আমাদের বলবেন না, রেসপন্স প্লিজ! মোবারক স্যার বলবেন না, ‘দুষ্টু, পড়ালেখা করিস না, বউমা দরকার!’ ক্লাসে বসে আর স্কুলটাকে বলব না ‘আড্ডালয়’। বৃত্তির টাকা দেওয়ার জন্য বিরক্ত হবেন না আর গোপীনাথ স্যার। ক্লাস টেন (আমরা) ক্লাস নাইনের কাছে ফুটবল ম্যাচে হেরে মন খারাপ করব না আর। কখনো না।এ এইচ এম আজিযুল হক ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়