অনুকরণীয় হতে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুরা বাবা-মায়ের কা​ছ থেকেই শেখা শুরু করে। প্রতীকী ছবি।
শিশুরা বাবা-মায়ের কা​ছ থেকেই শেখা শুরু করে। প্রতীকী ছবি।

শিশুরা অনুকরণপ্রিয়। বৈজ্ঞানিকভাবে তা প্রমাণিত। পরিবারে শিশুদের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী বাবা-মা। ফলে আচরণ অনুকরণের ক্ষেত্রে তাঁরাই শিশুদের প্রথম আদর্শ। তাঁদের ভালো আচার-আচরণের পাশাপাশি নেতিবাচক দিকগুলোও শিশুরা খুবই দ্রুত রপ্ত করে ফেলতে পারে। এ কারণে বাবা-মাকে বিশেষভাবে সচেতন হতে হয়।

সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে শিশুদের জন্য আদর্শ বাবা-মা হতে করণীয়-বর্জনীয় বিষয়ের কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে:
* শিশুদের সামনে কোমল কণ্ঠে কথা বলুন। ভদ্রতা ও মার্জিত ভাব বজায় রাখুন।
* কারও সঙ্গে রূঢ় হবেন না।
* শিশুদের সামনে কখনো ঝগড়া-বিবাদ নয়।
* নিজেদের সম্পর্কে নেতিবাচক ধারণা প্রকাশ করবেন না।
* শিশুর সামনে ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপ বা ফোনে কাটাবেন না।

* পোশাকপরিচ্ছদ ও সাজগোছের ব্যাপারেও সচেতন হোন।

* রূপসজ্জাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো।
* খাবারের ব্যাপারে সচেতন হোন। ফার্স্ট ফুড এড়িয়ে চলুন।
* পারিবারিক কাজকর্মে একে অন্যকে সহযোগিতা করুন।
* নিয়মিত বই কিনুন, পড়ুন।

* অন্যের সঙ্গে নিজের সন্তানকে তুলনা করবেন না।
* সন্তানের সবকিছুতে প্রতিযোগিতার বিষয়টি টানবেন না।
* প্রশংসা করুন।
* পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে কথা বলুন।
* শিশুদের সামনে কখনোই পরচর্চা করবেন না।