অনুকরণীয় হয়ে উঠছেন স্বাবলম্বী প্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূল স্রোতোধারায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাঁরা এখন আর ঘরে বসে থাকেন না। অনুকরণীয় হয়ে উঠছেন স্বাবলম্বী প্রতিবন্ধীরা। ফলে প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যাপারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এসেছে।
কক্সবাজারের চকরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসএআরপিভি আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। ৪ ডিসেম্বর সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এমরান খান, এসএআরপিভির পিআরডিপিডি প্রকল্পের সমন্বয়ক ইউনুচ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবদুস ছালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী, বরইতলীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, হারবাংয়ের ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও এসএআরপিভির আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকছুদুল আলম। এ ছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন জয়নাল আবদীন, আয়াতুন্নাহার, হুরে জান্নাত, রাবেয়া বেগম প্রমুখ।