অনুদানের টাকায় নির্মিত হচ্ছে ভূমি কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে অনুদানের টাকায় নির্মিত হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়। পুরোনো কার্যালয়টি জরাজীর্ণ হয়ে পড়ায় সরকারি অর্থের অভাবে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন কার্যালয় ভবন নির্মাণের উদ্যোগ নেন। এতে উপজেলার দানশীল ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দেওয়া অনুদানের টাকায় নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ভূমি কার্যালয় সূত্র জানায়, ১৯৬৫ সালে রাঙ্গুনিয়া উপজেলা সদরে ইটের দেয়াল ও টিনের চালায় তৈরি ভূমি কার্যালয়টি নির্মিত হয়, যা অযত্ন-অবহেলায় সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ে। ফলে ভূমিসংক্রান্ত কাগজপত্র সংরক্ষণ কষ্টসাধ্য হয়ে ওঠে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ভবনটি নির্মাণের জন্য উপজেলার প্রায় ২৬ জন দানশীল ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানরা ইট, সিমেন্ট, লোহাসহ নগদ অর্থ অনুদান দেন। ভবনটি নির্মাণে এ পর্যন্ত প্রায় আট লাখ ৬০ হাজার টাকারও বেশি খরচ হয়েছে। ২৩ মে ভবনটি উদ্বোধন করবেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ।