প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘অনুপম রায় লাইভ ইন চিটাগং’ নামে অনুষ্ঠানে গান করবেন তিনি। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ও ব্র্যান্ড মিডিয়া। অনুষ্ঠানে অনুপমের পাশাপাশি গান করবেন শিল্পী প্রশমিতা পাল ও সংগীত পরিচালক ডাব্বু। সন্ধ্যা সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান। চট্টগ্রামের ওয়েল ফুড ও হোটেল ওয়েল পার্ক (জিইসি মোড়), বাতিঘর (জামালখান প্রেসক্লাবসংলগ্ন), শৈল্পিক (স্যানমার, নিউমার্কেট, আখতারুজ্জামান সেন্টার) থেকে দর্শকেরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। বিজ্ঞপ্তি।